মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৪১

৩০ মে ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:০১ AM
সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স নিয়োগে আবেদন চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে

সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স নিয়োগে আবেদন চলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১১তম গ্রেডে ‘সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স’ পদে অস্থায়ী ভিত্তিতে ৪১ কর্মী নিয়োগে ২০ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৬ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর;

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স;

পদসংখ্যা: ৪১টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: কারা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৪

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা,

*ডিপ্লোমা-ইন-নার্সিং বা ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে;

আরও পড়ুন: বুয়েটে নন-টেকনিক্যাল পদে চাকরি, পদসংখ্যা ৫১

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৪ মে ২০২৫ তারিখে);

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১৬৮ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৬ জুন ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950