প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে চাকরি, আবেদন অনলাইনে

০১ মে ২০২৫, ১২:২১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
৫ পদে ৬ কর্মী নিয়োগে আবেদন চলছে  প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইএসপিআর-এ

৫ পদে ৬ কর্মী নিয়োগে আবেদন চলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইএসপিআর-এ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) ৫ পদে ৬ কর্মী নিয়োগে ২৮ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৮ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), প্রতিরক্ষা মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে; 

আরও পড়ুন: সরকারি বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৯৯

২. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে; 

৩. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*হালকা যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

আরও পড়ুন: জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে চাকরি, পদ ৮৬

৪. পদের নাম: অন্ধকার কক্ষ সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*ছবি ওয়াশিং, গ্রেজিং, ট্রিমিং ইত্যাদি কাজ জানাসহ ফটোগ্রাফিক স্টুডিওতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৬৬২, আবেদন এসএসসি পাসেই

চাকরির ধরন: অস্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৫ তারিখে)। তবে ১ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৮ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

কৃষি ও অর্থনীতিতে খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সমাজকল্য…
  • ১৪ মার্চ ২০২৬
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন…
  • ১৪ মার্চ ২০২৬
সৈকতে ভেসে আসা বিশালাকৃতির মৃত তিমি নিয়ে বিপদে পর্যটক-স্থান…
  • ১৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়
  • ১৪ মার্চ ২০২৬
পে স্কেলের টাকা যাচ্ছে ভর্তুকি ও ঋণ মওফুকে
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081