শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের ছুটি এ বছর থেকেই স্থায়ী হচ্ছে

০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:০৭ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সম্প্রতি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের এই সাপ্তাহিক ছুটি এ বছর থেকেই স্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ৩০ নম্বরেই শাবিপ্রবিতে সুযোগ পাবেন একশ শিক্ষার্থী

দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। সেটিকে এগিয়ে আনা হয়েছে। সেটা এখন থেকেই হবে। 

এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য পেশার চেয়ে শিক্ষকেরা বছরে ৫২ দিন বেশি কাজ করেন। শিক্ষকদের একটু সময় দরকার। শিক্ষার্থীদেরও একটু সময় দরকার। সারা বিশ্বই বলছে, সব গবেষণা বলছে, সপ্তাহে দুই দিন ছুটি হলে তা শেখার পক্ষের সহায়ক। শেখানোর পক্ষেও সহায়ক।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য গত ২২ আগস্ট সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি এগিয়ে আনা হয়। পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করে সরকার।

আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউ কেউ সপ্তাহে দুই দিন ছুটি রাখত। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটি এক দিনই ছিল। তাই দেশের সরকারি স্কুল-কলেজগুলোতে সপ্তাহে এক দিন ছুটির নিয়মই মানা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি দুই দিন করা হয়েছে, যা এখন স্থায়ী হচ্ছে।

তবে ছুটি বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন করা হয়নি। সপ্তাহের ছয় দিনে পাঠদানের যে কাজ সম্পন্ন করা হতো, তা পাঁচ দিনেই সম্পন্ন করতে হবে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence