পঞ্চম ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু

১৫ মার্চ ২০২২, ০৬:৪৮ PM
একাদশে ভর্তির আবেদন

একাদশে ভর্তির আবেদন © সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পঞ্চম ধাপে অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে। আগামী ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ১৭ মার্চ ভর্তির সার্ভার বন্ধ থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা এর আগের চারটি ধাপে আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য এই পর্যায়ে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করবেন যেভাবে

তিনি বলেন, আগামী ২৩ মার্চ (বুধবার) যাচাই-বাছাই শেষে ২৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ৮টায় পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২৭ ও ২৮ মার্চ বিকেল ৫টার মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

এর আগে গত ১ মার্চ একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়। এই ধাপে ভর্তির জন্য ১ লাখ ৫৭ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী নির্বাচিত হন।

প্রসঙ্গত, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence