৫৬ হাজার শিক্ষার্থী খাবে কৃমিনাশক ওষুধ

৩১ অক্টোবর ২০২১, ১২:০৪ AM

© সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোট ৫৬ হাজার ৮১৮ শিক্ষার্থীকে খাওয়ানো হচ্ছে কৃমিনাশক ওষুধ। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ কৃমিনাশক খাওয়ানো হচ্ছে তাদের।   

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেন, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল শিকদার প্রমুখ।  

ডা. খালেদুর রহমান বলেন, ৩০ অক্টোবর থেকে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ০৫-১৬ বছর বয়সী সব শিশুকে ভরাপেটে এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। একইসঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও নিজ ব্যবস্থাপনায় কৃমিনাশক ওষুধ ভরাপেটে সেবন করতে হবে।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ আজ
  • ৩১ অক্টোবর ২০২৬
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬