জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি পুনর্গঠন

২৬ অক্টোবর ২০২১, ০৯:০২ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাধ্যমিক স্তরে (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জনের জন্য ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’ পুনর্গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব খালেদা সরকারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম নীতিকাঠামো ২০১৭ অনুযায়ী ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’ পুনর্গঠন করা হলো।

২১ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে থাকছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১), অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক আন্ত:শিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

কমিটিতে আরও রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লতিফা জামান, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম, আইইআরের অধ্যাপক ড. এম তারিক আহসান, রসায়ন বিভাগের অধ্যাপক ইকবাল রউফ মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মোমেন।

তাদের সঙ্গে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দুই সদস্যও আছেন এই কমিটিতে।

হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, অ…
  • ২৩ মার্চ ২০২৬
বন্ধুদের সঙ্গে হাঁসের মাংস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় ড্যাফোড…
  • ২৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাড়লে ‘সহিংসতার দুষ্টচক্রে’ আটকে পড়…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
  • ২৩ মার্চ ২০২৬
রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
বৃক্ষের প্রতি মমতা, কলাগাছে ফেস্টুন টানিয়ে আলোচনায় জসিম
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence