বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত চলতি সপ্তাহেই

১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২ AM
শীঘ্রই আসবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত

শীঘ্রই আসবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত © ফাইল ছবি

দীর্ঘ দেড় বছর পর খুলেছে বিদ্যালয় প্রাঙ্গণ। নানা শর্ত ও সতর্কতা নিয়ে ক্লাস চলছে শিক্ষার্থীদের। তবে খোলেনি প্রাক-প্রাথমিক পর্যায় ও বিশ্ববিদ্যালয়গুলো। এ সপ্তাহেই জানা যাবে কবে নাগাদ খুলবে বিশ্ববিদ্যালয়।

সূত্র জানায়, চলতি সপ্তাহেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও নিজ নিজ বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক ও কাউন্সিলের হাতে। তারপরও ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হতে পারে।

গত ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে বৈঠকে আগামী ১৫ অক্টোবর থেকে খোলার ব্যাপারে একমত হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে গত ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা দেয়া হয়। এই সময় থেকে বিশ্ববিদ্যালয় খোলাও বাধা নেই বলে জানিয়েছিলেন ডা. দীপু মনি। তবে ১৫ অক্টোবরের আগে খুলবে কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। অনেক উপাচার্য আগে ভাগে খুলে দিতে চাইলেও এ ব্যাপারে দ্বিমত রয়েছে।

মার্কিন প্রযুক্তি বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ…
  • ১১ জুন ২০২৬
ঢাকার যানজট নিরশনে রিংরোড-রেডিয়াল রোড, পুরাতন বাসের বদলে ইল…
  • ১১ জুন ২০২৬
বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস পালিত
  • ১১ জুন ২০২৬
চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের প্রস…
  • ১১ জুন ২০২৬
মাধ্যমিকে নির্মাণ হচ্ছে ৪ হাজার অ্যাকাডেমিক ভবন
  • ১১ জুন ২০২৬
বাজেট গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: প…
  • ১১ জুন ২০২৬
×