অধ্যক্ষকে জুতাপেটা করা সেই নারী অফিস সহকারী বরখাস্ত

২৫ আগস্ট ২০২১, ১২:১৭ AM
অধ্যক্ষকে জুতাপেটা করা সেই নারী অফিস সহকারী বরখাস্ত

অধ্যক্ষকে জুতাপেটা করা সেই নারী অফিস সহকারী বরখাস্ত © সংগৃহীত

অধ্যক্ষকে জুতাপেটার ঘটনায় পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের নারী অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ গভর্নিং বডি। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে কলেজ গভর্নিং বডি এই বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বরিশাল আঞ্চলিক শিক্ষা বিভাগ ও কলেজ গভর্নিং বডি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।

মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান, মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করে লাঞ্ছিত করার ঘটনায় ইতোমধ্যে কলেজ গভর্নিং বডি অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে। বরিশাল আঞ্চলিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন গঠিত তদন্ত কমিটি ও গভর্নিং বডি গঠিত তদন্ত কমিটি পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় করা মামলাটির তদন্ত চলছে। মামলার আসামি ফরিদা ইয়াসমিন আদালতে আত্মসমর্পণের মাধ্যমে জামিনে বাইরে আছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট অফিস চলাকালে সাফা ডিগ্রি কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন প্রকাশ্যে কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করেন। এ ঘটনায় আহত অধ্যক্ষ বাদী হয়ে পরদিন ১৭ আগস্ট ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

ট্যাগ: অধ্যক্ষ
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬