শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধের দাবি ন্যাপের

৩০ জুলাই ২০২১, ০৮:২৩ AM
শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধের দাবি

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধের দাবি © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধ করে মেধাবীদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। বৃহস্পতিবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।

তারা বলেন, সরকার ও সরকারি দল শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরঙ্কুশ দখলদারিত্ব নিশ্চিত করতে যোগ্যতা বিবেচনা না করে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে আসছে। ফলে তাদের অনিয়ম, দুর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার শত শত অভিযোগ প্রকাশ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নেতৃবৃন্দ বলেন, দেশের ঐতিহত্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে স্কুল প্রাঙ্গণে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে অধ্যক্ষ কামরুন নাহার ও এক অভিভাবকের ফোনালাপ প্রমাণ করে শিক্ষাঙ্গনের করুণ অবস্থা। গুরুতর নৈতিক স্খলনের দায়ে সরকারের উচিত ছিল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কিন্তু, এখন পর্যন্ত তা না করে সরকার মূলত অন্যায়ের পক্ষেই অবস্থান নিয়েছে বলে মনে হচ্ছে।

বাংলাদেশ ন্যাপের নেতারা আরও বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে এরকম একজন পেশিশক্তি প্রদর্শনকারী ব্যক্তি অধ্যক্ষের মর্যাদাপূর্ণ গুরুদায়িত্বে নিয়োগ পান? এর ব্যাখ্যা কী? ফোনালাপে তিনি যে ভাষা ব্যবহার করেছেন, তা রীতিমতো নজিরবিহীন। তিনি কেবল এই পদের মর্যাদাকেই ভূলুণ্ঠিত করেননি, এই খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষক, হাজার হাজার ছাত্রী ও তাদের অভিভাবকদের সম্মান ও মর্যাদাকেও বিনষ্ট করেছেন।

ট্যাগ: নিয়োগ
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬