স্কুল-কলেজের ছুটি আরেক দফায় বাড়ছে

২৬ জুন ২০২১, ১০:১২ AM
ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি © টিডিসি ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে আগামী জুলাই মাসের শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে খোলার সম্ভাবনা ক্ষীণ। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) ছুটি আরেক দফায় বাড়ছে।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাত পৌনে ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সরকার আগামী সোমবার থেকে কঠোর বিধিনিধেষ আরোপ করেছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সহসাই শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানাবেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এই ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়।

এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬