দিল্লিতে করোনা সংক্রমণ বৃদ্ধি, অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ

০৯ এপ্রিল ২০২১, ০৯:৪০ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। আজ শুক্রবার (৯ এপ্রিল) সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্য অনেক রাজ্যের মতোই দিল্লির স্কুলে নবম ও দশম শ্রেণি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছিল। বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে এই ৪টি শ্রেণির ক্লাস শুরু করেছিল দিল্লি বোর্ড। কিন্তু সেগুলোও বন্ধ করে দেওয়া হল।

সিবিএসই করোনা পরিস্থিতির মধ্যেই পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছিল। সংক্রমণ বৃদ্ধির মধ্যেও কেন মে ও জুন মাসে পরীক্ষার কথা ঘোষণা করল বোর্ড, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মার্চ মাস থেকেই ভারতের সমস্ত রাজ্যের স্কুলগুলো বন্ধ রয়েছে। করোনার প্রকোপ না কমায় স্কুল এখনও কোথাও তেমন করে খুলেনি। 

এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক
  • ১২ জুন ২০২৬
এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড
  • ১১ জুন ২০২৬
খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  • ১১ জুন ২০২৬
আদ-দ্বীন মেডিকেল কলেজের ৪০০-৫০০ শিক্ষার্থী কোথায় যাবে?
  • ১১ জুন ২০২৬
অনলাইনে এসএসসি পড়ুয়া ছাত্রীর সঙ্গে পরিচয়, বিয়ে করতে এসে বয়স…
  • ১১ জুন ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১১ জুন ২০২৬
×