অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১৫ মার্চ, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত

০৯ মার্চ ২০২১, ১২:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম। অনলাইনে ১৫ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ ও ফি জমা দেওয়া যাবে।

রোববার (৭ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- এর বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জরিমানা ছাড়া ৬০ টাকা। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা ও রেডক্রিসেন্ট ফি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেএসসি পরীক্ষার বছরের ১ জানুয়ারি পরীক্ষার্থীর ন্যূনতম বয়স ১১ বছরের বেশি বয়সী হতে হবে। আর ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ১৭ বছর হতে পারবে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানদের বহস করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OMES/eSIF বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। Dashboard থেকে eSIF JSC ক্লিক করে Payable fees of JSC 2021 এ Applicant name, mobile no. এবং Number of Student দিয়ে Print Sonali Seba এ ক্লিক করে সোনালী সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণ করা শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পুনরায় সোনালী সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা।

প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শেষ করার পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে বলা হয়েছে।

বিস্তরিত দেখতে এখানে ক্লিক করুন

আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence