দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৩ AM

© ফাইল ফটো

দেশের ৩৩টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে দেশ সেরা ও প্রথম স্থান অর্জন করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফল ও সহশিক্ষা কার্যক্রমের ভিত্তিতে দেশের ৩২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

২০১৯ সালের ক্যান্টনমেন্ট ভিত্তিক স্কুল ও কলেজের ফলাফলের ভিত্তিতে একাডেমিক ও সার্বিক দুই ক্যাটাগরিতে এই তালিকা তৈরি করা হয়েছে। একাডেমিক ক্যাটাগরিতে ৭০ এর মধ্যে ৬৭ দশমিক ৮২৭ নম্বর পেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রথম স্থান অর্জন করে।

এদিকে ৬৬ দশমিক ৮২১ নম্বর পেয়ে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২য় এবং ৬৪ দশমিক ৬৯০ নম্বর পেয়ে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তৃতীয় হয়েছে।

অন্যদিকে সার্বিক ক্যাটাগরিতে ১০০ নম্বরের মধ্যে ৯২ দশমিক ২৮৭ নম্বর পেয়ে প্রথম ও শ্রেষ্ঠ স্থান অর্জন করে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। 

৯১ দশমিক ১৭৮ নম্বর পেয়ে রংপুর ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দ্বিতীয় স্থান ও প্রথম রানার আপ এবং ৮৬ দশমিক ৮৮৫ নম্বর পেয়ে চট্রগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তৃতীয় এবং দ্বিতীয় রানার আপ হয়েছে।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ দেশের ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ওই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক,পরিচালক পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ,সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানানো হয়েছে।

 

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
close