উহানের সব স্কুল খুলছে মঙ্গলবার

২৯ আগস্ট ২০২০, ০১:১৭ PM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাসের উপস্থিতি চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ৩১ ডিসেম্বর ধরা পড়ে। সেখান থেকে পুরো বিশ্বে এই ভাইরাস তাণ্ডব চালায়। করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর বন্ধ করে দেয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বেশ কয়েকদিন ধরে উহানে নতুন করে সংক্রমণ নেই। অনেকটা স্বাভাবিকে ফিরে এসেছে সবকিছু।

তাইতো উহানের স্থানীয় সরকার থেকে শুক্রবার জানানো হয়েছে, মঙ্গলবার থেকে সব স্কুল ও কিন্ডারগার্টেন খোলা হবে। আর উহান বিশ্ববিদ্যালয়ে খোলা হবে সোমবার।

উহান শহর জুড়ে রয়েছে ২ হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছেন প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। এ ছাড়া চলমান রয়েছে শরৎকাল সেমিস্টারের ভর্তি কার্যক্রম।
শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, স্কুলে আসা-যাওয়ার সময় যেন তারা মাস্ক পরে। সম্ভব হলে, গণ পরিবহন পরিহার করে চলে।

আর স্কুলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরনের সরঞ্জামাদি মজুত রাখে। তারা যেন যেকোনো ধরনের অপ্রয়োজনীয় জনসমাবেশ পরিহার করে চলে। করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিন একটি প্রতিবেদন স্বাস্থ্য কর্তৃপক্ষকে জমা দিতেও নির্দেশনা দেওয়া হয়েছে তাদের।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬