করোনার কারণে ২০২১ সাল পর্যন্ত কেনিয়ার সব স্কুল বন্ধ

০৯ জুলাই ২০২০, ১০:২০ AM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসের তান্ডবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সমস্ত স্কুল আগামী বছর জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। অক্টোবর-নভেম্বরে দেশের স্কুলগুলোতে ফাইনাল পরীক্ষা নেয়া হলেও এই বছর পরিস্থিতি বিবেচনায় সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছে। খবর বিবিসি'র।

দেশটির শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে। যেভাবে করোনা প্রকোপ শুরু হয়েছে তাতে স্কুল খোলা মানে বিপদ বাড়ানো বলে মনে করেন সে দেশের শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, বাচ্চাদের আরো বিপদের মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন তিনি।

অন্যদিকে, মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় সব স্কুলের ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে বলে জানান তিনি। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। কেনিয়ায় জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষাবর্ষ ধরা হয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চললে সে দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মার্চে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করার পর থেকে সরকার পরিচালিত কেনিয়া ইনস্টিটিউট অফ কারিকুলাম ডেভলপমেন্ট রেডিও, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছিল। এর মাধ্যমে কিছু শিক্ষার্থী সিলেবাস অনুযায়ী পাঠ সম্পূর্ণ করতে পারলেও অনেকেই এই প্রযুক্তিগত সুবিধার আওতায় ছিলেন না।

 

সাড়ে ৬ লাখ পরীক্ষার্থীর ‘এ+’ ৩৫ হাজার, ‘এ’, ‘এ-’, ‘বি’ গ্রে…
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসে শতভাগ, জিপিএ-৫ এ চার বছরের রেকর্ড ভাঙল ফেনী গার্লস ক্য…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অসাধারণ সাফল্য
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ বোর্ডে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে জামালপুর
  • ৩১ অক্টোবর ২০২৬
ভিকারুননিসায় জিপিএ ৫ কমেছে অর্ধেক, বেড়েছে ফেল—খারাপ ফলের কা…
  • ৩১ অক্টোবর ২০২৬
বজ্রপাতে বন্ধ খেলা, জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ 
  • ৩১ অক্টোবর ২০২৬