গণতান্ত্রিক অধিকার ধর্ম নিরপেক্ষতার অধ্যায় ভারতের পাঠ্যক্রম থেকে বাদ

০৯ জুলাই ২০২০, ০৯:০০ AM

© লোগো

ভারতের জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম থেকে মূল অধ্যায়গুলো অর্থাৎ গণতান্ত্রিক অধিকার, ভারতে খাদ্য সুরক্ষা, ফেডারেলিজম, নাগরিকত্ব এবং ধর্ম নিরপেক্ষতা বাদ দেয়া হয়েছে। সেই সাথে প্রতিবেশী দেশের সঙ্গে 'ভারতের সম্পর্ক: পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও মায়ানমার' নামে অধ্যায়টিও ভারতের বৈদেশিক নীতিবিষয়ক পঠনপাঠন থেকে বাদ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) এমন ঘোষণা দিয়েছে। এখানে বলা হয়, চলমান পরিস্থিতির কারণে ২০২০-২১-এর পাঠ্যক্রম এক-তৃতীয়াংশ হ্রাস করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধন করেছে বোর্ড।

ভাইরাস পরিস্থিতির কারণে সিলেবাসের এই কাটছাঁট। শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে সিবিএসইর জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম থেকে তাই বাদ দেয়া হয়েছে, গণতান্ত্রিক অধিকার, ভারতে খাদ্য সুরক্ষা, ফেডারেলিজম, নাগরিকত্ব এবং ধর্ম নিরপেক্ষতার মতো মূল অধ্যায়গুলো।

নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধন করেছে বোর্ড। একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেয়া হয়েছে ফেডারেলিজম, নাগরিকত্ব, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার অধ্যায়গুলো।

দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে 'সমসাময়িক বিশ্ব সুরক্ষা', 'পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ', 'ভারতে সামাজিক এবং নতুন সামাজিক আন্দোলন' ও 'আঞ্চলিক সম্ভাবনা' বিষয়গুলো একেবারেই সরিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড।

ভারতীয় সংবিধানের গণতান্ত্রিক অধিকার ও কাঠামো সম্পর্কিত অধ্যায়গুলো নবম শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম থেকে সরিয়ে দেয়া হয়েছে। ভারতের খাদ্য সুরক্ষাবিষয়ক একটি অধ্যায়ও অর্থনীতির পাঠ্যক্রম থেকে পুরোপুরি সরিয়ে দেয়া হয়েছে।

দশম শ্রেণির বই থেকে গণতন্ত্র ও বৈচিত্র্য, বর্ণ-ধর্ম ও লিঙ্গ এবং গণতন্ত্রের চ্যালেঞ্জ সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দেয়া হয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence