শিক্ষা ভবনের টিস্যুবক্সে বঙ্গবন্ধুর ছবি

০৪ মার্চ ২০২০, ০৯:৪৩ PM

© সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাপানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ব্যবহৃত টিস্যু বক্সে। এই টিস্যু পেপারগুলো ব্যবহার করবেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব)সহ সব পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা।

জানা গেছে, আটমাস আগে মাউশি তাদের লোগো ব্যবহার করে এক হাজার টিস্যু বক্স তৈরি করার সিদ্ধান্ত নেয়। সেভাবেইে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। তবে শিক্ষা অধিদপ্তরের দুইজন উপপরিচালক টিস্যুবক্সে অধিদপ্তরের লোগোর পাশাপাশি বঙ্গবন্ধুর ছবিও জুড়ে দেয় টিস্যু বক্সে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এই এক হাজার প্রশ্নবিদ্ধ টিস্যু বক্স এখন শিক্ষা ভবনের মূল ভবনের নীচ তলার স্টোর রুমে রাখা হয়েছে। মুজিববর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ছবি ছাপানো টিস্যুবক্স কর্মকর্তাদের টেবিলে-টেবিলে দেয়াটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও আছে প্রশ্ন।

এ বিষয়ে জানতে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো’ গোলাম ফারুককে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ: মাউশি
চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের তাড়াতে হবে : জামায়াত আমির
  • ৩১ অক্টোবর ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন কীভাবে, জানাল শিক্ষাবোর্ড
  • ৩১ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ভোলায় পাসের হার ৩৯.৫৪%, ছয় জেলার মধ্যে চতুর্থ
  • ৩১ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে বকেয়াসহ বেতন কাল থেকে, পাবেন না দুই লাখ সরকা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ডিবি হারুনসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে অবসর
  • ৩১ অক্টোবর ২০২৬