ইংরেজি ভার্সনের জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে ৪ কেন্দ্র

০৮ আগস্ট ২০১৯, ০৫:৪২ PM

© সংগৃহীত

ইংরেজি ভার্সনের ঢাকা বোডেৃর জেএসসি পরীক্ষার্থীদের জন্য ৪টি পৃথক কেন্দ্র নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আসন্ন জেএসসি পরীক্ষায় এই ৪ কেন্দ্রের বাইরে অন্য কোনো কেন্দ্রে বোর্ডের ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুযোগ নেই বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।

তবে, পূর্ব নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাংলা ভার্সনের পরীক্ষা। এছাড়া রেজিস্ট্রেশন কার্ডে ভুল থাকলে ২১ আগস্টের মধ্যে বোর্ডকে জানাতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। বুধবার (৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্র চারটি হলো, রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, উত্তরার নওয়ার হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ঢাকা ক্যান্টনমেন্টর মুসলিম মর্ডান অ্যাকাডেমি।

বর্তমানে ঢাকা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোর ৬৬টিতে ইংরেজি ভার্সন চালু আছে। এসব স্কুলের পরীক্ষার্থীদের এ ৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে হবে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫টি স্কুলের, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ১৬টি স্কুলের, উত্তরার নওয়াব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬টি স্কুলের এবং ঢাকা ক্যান্টনমেন্টর মুসলিম মর্ডান অ্যাকাডেমি কেন্দ্রে ১৯টি স্কুলের ইংরেজি ভার্সনের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬