নোয়াখালীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন

০২ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালীর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা। বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও দশম গ্রেড বাস্তবায়ন কমিটির আহ্বানে জেলা শহর মাইজদীর পিটিআই এর সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সামছু উদ্দিন মাসুদ।  

এ ছাড়া দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মনির উদ্দিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হেলাল, শিক্ষক নেতা মো.সহিদ উদ্দিন, ফিরোজ উদ্দিন, আলমগীর হোসেন,শামীমা আক্তার মুক্তা,সিরাজুল ইসলাম,মো.শিহাব উদ্দিন রাসু, মো.আলাউদ্দিন,মজিবুল হক, ফারহানা আক্তার প্রমুখ।

রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কমন সেন্স
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর…
  • ০৮ অক্টোবর ২০২৬
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ০৮ অক্টোবর ২০২৬