আন্দোলনের হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
গ্রেপ্তার

গ্রেপ্তার © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে পৃথক হত্যা মামলায় ফেনীতে একজন প্রধান শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হোসেন মোহাম্মদ ও শাহ আলম। গতকাল বুধবার গ্রেপ্তার করার পর আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

হোসেন মোহাম্মদ ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। একইসাথে ‍তিনি উপজেলার বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই ইউনিয়নের গুনক গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ফেনী সদর মডেল থানায় নিয়ে যায়। অপর দিকে গতকাল সন্ধ্যায় ফেনী সদর উপজেলার লালপুল এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা শাহ আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম ছিলোনীয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল উড়ালসেতুর নিচে জমায়েতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় বারইয়ার হাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছাইদুল ইসলামকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে চলে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার শাহ আলম ওই মামলার এজাহারনামীয় আসামি।

অপর দিকে, ৪ আগস্ট আন্দোলনের সময় ফেনী শহরের জেল রোডে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা টমটমচালক জাফর উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় নিহত জাফর উদ্দিনের স্ত্রী বাদী ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা হোসেন মোহাম্মদ জাফর উদ্দিন হত্যা মামলার আসামি। এ ছাড়া তিনি আন্দোলনে আহত মহি উদ্দিন নামে একজনের দায়ের করা অপর একটি মামলারও এজাহারনামীয় আসামি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9