অধ্যক্ষের পদত্যাগপত্র নিয়ে রাজেন্দ্র কলেজে ছাত্রদল নেতারা!

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
সরকারি রাজেন্দ্র কলেজ

সরকারি রাজেন্দ্র কলেজ © সংগৃহীত

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ রমা সাহার পদত্যাগপত্র লিখে নিয়ে আসার অভিযোগ উঠেছে ফরিদপুর জেলা ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। তবে অধ্যক্ষ না থাকায় পদত্যাগপত্রটি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কাছে দিয়ে যান তারা।

গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলামের কাছে ওই পত্র দিয়ে যান জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনু, সহসভাপতি অনিক খান ওরফে জিতু, সাধারণ সম্পাদক তামজিমুল হাসান কায়েসসহ জেলা ছাত্রদলের নেতা ও কর্মীরা।

  ছাত্রদল নেতাদের নিয়ে যাওয়া পদত্যাগপত্র। ছবি : সংগৃহীত             

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. শহিদুল ইসলাম বলেন, রবিবার দুপুর ১২টার দিকে একটি পদত্যাগপত্র লিখে নিয়ে ছাত্রদল নেতারা কলেজে আসেন। ওই সময় অধ্যক্ষের কক্ষ বন্ধ থাকায় জেলা ছাত্রদল নেতারা তিনতলায় অবস্থিত শিক্ষকদের মিলনায়তনে আসেন। এ সময় ছাত্রদল নেতারা অধ্যক্ষের নামে আগে থেকে লিখে নিয়ে আসা পদত্যাগপত্রটি আমার হাতে ধরিয়ে দেন।

আরও পড়ুন : রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক রমা সাহা

মো. শহিদুল ইসলাম আরও বলেন, ওই সময় ছাত্রদল নেতারা বলেন, ম্যাডামকে বলবেন, এই পদত্যাগপত্রে তিনি স্বাক্ষর দিয়ে যেন ডিজি অফিসে পাঠিয়ে দেন এবং এর পর থেকে ম্যাডাম যেন কলেজে আর না আসেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন। তিনি দাবি করেন, তারা পদত্যাগপত্র লিখে নিয়ে যাননি। সাধারণ ছাত্ররা লিখে নিয়ে গিয়েছিল। পরে তারা জানতে পারেন, পদত্যাগ করানোর এটি সিস্টেম নয়। এর জন্য তারা আর এগোইনি।

তিনি আরও বলেন, ম্যাডামকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিজি অফিসে পাঠিয়ে দিতে কিংবা ম্যাডাম আর ক্যাম্পাসে আসতে পারবেন না, এ জাতীয় কথা আমরা বলিনি।

আরও পড়ুন : দেশের প্রথম কলেজ হিসেবে রাজেন্দ্র কলেজে মোবাইল অ্যাপ চালু

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া বলেন, কোনো সরকারি অফিসে গিয়ে দুর্নীতি ধরা কিংবা পদত্যাগে বাধ্য করা জাতীয় কাজ আমাদের নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।

রাজেন্দ্র কলেজে ছাত্রদলের নেতাদের অধ্যক্ষের পদত্যাগপত্র লিখে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে এ কে কিবরিয়া বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না। আমি তাদের ডেকে এ ব্যাপারে সতর্ক করব এবং আগামীতে যাতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর নারীর মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল হাজিরায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল তেলের দাম, জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now