গতবছর রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ফের সুযোগ

১৭ আগস্ট ২০২৪, ০৮:৪০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM

গতবছর অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংযোজন-ভুল সংশোধন এবং ষষ্ঠ শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামীকাল রবিবার (১৮ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধান শিক্ষক, অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে এ সুযোগ দেওয়া হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং সংযুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছে।

বিলম্ব ফি ছাড়া ৮ম ও ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন, সংযোজন এবং ৬ষ্ঠ শ্রেণিতে কেবল বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের কাজ ১৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

 ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করার পর ওই শিক্ষার্থীদের ৭ম ও ৮ম শ্রেণিতে আর রেজিস্ট্রেশন করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বোর্ড।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬