চট্টগ্রাম বোর্ডের দুই সহস্রাধিক শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পেলেন, তালিকা প্রকাশ

১২ আগস্ট ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডের ২ হাজার ১৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তির দেয়া হয়েছে। তাদের মধ্যে ১৯৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৯৯০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। 

সোমবার (১২ আগস্ট) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করেছে চট্টগ্রাম বোর্ড। 

জানা গেছে, জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়েছে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি পেয়েছেন।   

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে। 

মাদক সেবনের দায়ে দুই দুলালের ৬ মাসের কারাদণ্ড
  • ৩০ জুলাই ২০২৬
আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন…
  • ৩০ জুলাই ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে সারা দেশে ছাত্রদল নেতা রাজ…
  • ৩০ জুলাই ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির চার শিক্ষার্থী ব…
  • ৩০ জুলাই ২০২৬
আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে …
  • ৩০ জুলাই ২০২৬