সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মচারী ১৮০ দিনের মধ্যে পূনর্বহাল : শিক্ষা মন্ত্রণালয়

১২ আগস্ট ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM

স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে শুরু করা বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তা না হলে ১৮০ কার্যদিবস শেষে শিক্ষক-কর্মচারীরা স্বীয় পদে পূনর্বহাল হবেন এবং পূর্ণ বেতন ও অন্যান্য সুবিধা পাবেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ইতোমধ্যে বিষয়টি জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সব শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। 

গত ৮ আগস্ট তারিখে ওই পরিপত্রটি জারি করা হলেও সম্প্রতি তা প্রকাশ করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ১৮০ কার্যদিবস শেষে ওই শিক্ষক-কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বীয় পদে পুনর্বহাল হয়ে বিধি মোতাবেক পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। 

মন্ত্রণালয় আরো জানিয়েছে, সাময়িক বরখাস্তের তারিখ ও বিভাগীয় কার্যক্রম শুরুর তারিখ থেকে এ সময় গণনা করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত এক রায়ে হাইকোর্ট শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে প্রবিধান করা ও কোনো শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ কত দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে, সে সময়সীমাও নির্ধারণ করার তাগিদ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়কে। 

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9