৫ বছর পর এসএসসি ফিরছে ফেব্রুয়ারিতে, এপ্রিলে এইচএসসি!

২৯ জুন ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
শিক্ষা ক্যালেন্ডার

শিক্ষা ক্যালেন্ডার © টিডিসি ফটো

দীর্ঘ এক যুগের চেষ্টায় দেশের পুরো ‘শিক্ষা ক্যালেন্ডারে’ ফিরে এসেছিল শৃঙ্খলা। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হতো। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্যালেন্ডারে শৃঙ্খলা ফেরার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষায় সেশনজটও চলে এসেছিল সহনীয় মাত্রায়। কিন্তু করোনা সংক্রমণের কারণে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোর সময়সূচি ওলট-পালট হয়ে যায়।

তবে ৫ বছর পর পুরোনো সূচিতে আবারও ফিরতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো। আগামী বছর (২০২৫ সাল) থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা এবং এপ্রিল মাসেই এইচএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ইতোমধ্যে আমরা চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়েছি। কিন্তু বিভিন্ন কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যায়। তবে আগামী বছর থেকে পুরোনো সূচি অনুযায়ী এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর চেষ্টা করছি।

জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও করোনা সংক্রমণের কারণে সে বছর এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দেয়া হয়। কোভিড শুরু পরের বছর ২০২১ সালের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়, সর্বশেষ চলতি বছর (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি হয়েছিল। তাছাড়া এইচএসসি পরীক্ষা আগামীকাল রবিবার (৩০ জুন) থেকে শুরু হবে।

এর আগে গত আগস্টে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনা ভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই থেকে তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হবে বলে আশা করি। আগামী বছর চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার আর এসএসসি চেষ্টা করবো আগের মতো ফেব্রুয়ারিতে নিতে।

তবে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হলেও এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়া সম্ভব হয়নি। এদিকে এলোমেলো শিক্ষা সূচিকে এবার পুরোনো সূচিতে ফেরাতে পরিকল্পনার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। তারা জানান, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে নিতে কাজ চলছে। বোর্ড সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বছরের জুন-জুলাই মাসে বর্ষা মৌসুম থাকে। চলতি বছরেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে শুষ্ক মৌসুমে পুরোনো সূচিতে পরীক্ষা নিতে প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো।

এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9