সিলেটে স্থগিত মাদ্রাসা ও কারিগরি পরীক্ষায় প্রশ্ন পদ্ধতি নিয়ে যা জানা গেল

২৪ জুন ২০২৪, ০৭:২৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
দুই শিক্ষা বোর্ডের লোগো

দুই শিক্ষা বোর্ডের লোগো © টিডিসি ফটো

গত ২০ জুন সিলেট বিভাগে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি, মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তবে এইচএসসিতে ৯টি সাধারণ বোর্ডের অধীনে আলাদা পরীক্ষা হলেও কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু সারাদেশে একটি তাই এ দুই বোর্ডের প্রশ্নপত্রের ধরন কেমন হবে সে বিষয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। বিষয়টি নিয়ে কথা হয় বোর্ড সংশ্লিষ্টদের সাথে। 

বোর্ড সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আকস্মিক বন্যার ফলে সিলেট বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকলেও চলতি রুটিনের পরেই স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরুর পরিকল্পনা রয়েছে বোর্ড কর্তৃপক্ষের। এক্ষেত্রে পাবলিক পরীক্ষায় প্রশ্নপ্রত্র মডারেশন নীতিমালা অনুযায়ী প্রশ্ন থাকবে।

নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের সময় আমরা ৪টি সেট তৈরি করে থাকি। সেখান থেকে যেকোনো দুটি মডারেশন করে কিংবা লটারির মাধ্যমে যেকোনো একটি প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হবে-অধ্যাপক মো. মামুন উল হক, চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড

পরীক্ষায় স্থগিত হওয়া বিষয়গুলোর পরবর্তী তারিখ সম্পর্কে জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মামুন উল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কারিগরি বোর্ডের অধীনে সিলেট বিভাগের যে-সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো চলতি রুটিনের পরে সমন্বয় করে নেয়া হবে।

পরীক্ষায় প্রশ্ন পদ্ধতি সম্পর্কে অধ্যাপক মামুন উল হক জানান, “নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের সময় আমরা ৪টি সেট তৈরি করে থাকি। সেখান থেকে যেকোনো দুটি মডারেশন করে কিংবা লটারির মাধ্যমে যেকোনো একটি প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হবে।” 

নিয়ম অনুযায়ী সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্র আলাদা হয়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু একটি করে। তাই এই দুই বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্র সারা দেশে অভিন্ন হয়। এ অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসার (আলিম) পরীক্ষা স্থগিত করায় এই বিভাগের প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষার নতুন তারিখের বিষয়ে যোগাযোগ করা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে।

পরীক্ষার নতুন সময় এবং প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, যেকোনো দুর্যোগ বা বিশেষ কারণে যদি আংশিক পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে পাবলিক পরীক্ষায় প্রশ্নপ্রত্র মডারেশন নীতিমালা অনুযায়ী এটি সম্পন্ন হয়ে থাকে। নীতিমালায় কিছু পয়েন্ট রয়েছে যেগুলো পাবলিকলি শেয়ার করার মত নয়। এবারে সিলেট বিভাগে স্থগিত হওয়া মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো সে অনুযায়ী হবে। তিনি আরও জানান, যে রুটিন রয়েছে সে অনুযায়ী নির্ধারিত পরীক্ষা সমূহ শেষ হলে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে স্থগিত হওয়া পরীক্ষা সমূহের তারিখ প্রকাশ করা হবে। 

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9