১০ ডিগ্রির নিচে তাপমাত্রা, তবুও স্কুল খোলা

১৭ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
সারাদেশে চলমান রয়েছে শৈত্যপ্রবাহ

সারাদেশে চলমান রয়েছে শৈত্যপ্রবাহ © ফাইল ছবি

সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১০ ডেগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আজকের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সেখানে স্কুল খোলা আছে বলে জানা গেছে। একই অবস্থা চুয়াডাঙ্গা, বরিশাল ও চট্টগ্রামের সীতাকুণ্ডে। 

সরকারি নির্দেশনা মেনে স্কুল বন্ধ রাখা হয়েছে কিনা জানতে চাইলে, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমরা এমন কোনো নির্দেশনা এখনও পাইনি। স্কুল খোলা আছে।

তিনি বলেন, পাহাড়ে রাতে ঠান্ডা পড়ে তবে দিনে কিছুটা ঠান্ডা কম থাকে। এজন্য স্কুল খোলা রাখা হয়।

আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। আজ সকাল থেকে  সূর্যের দেখা মেলেনি এ জেলায়। সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। 

তাপমাত্রা কম থাকলেও স্কুল বন্ধের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি চুয়াডাঙ্গার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, স্কুল বন্ধের বিষয়ে খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এখনও কোনো সিদ্ধান্ত দেননি। তাই আমরাও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।  তাছাড়া আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চলছে। এখন তা বন্ধ করা সম্ভব নয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান বলেন, আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সাথে সব সময় যোগাযোগ রাখছি। সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যাচ্ছে। তাই আমরা স্কুল খোলা রাখতে বলেছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বরিশালেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রয়েছে।  স্কুল খোলা থাকার বিষয়ে প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, আমি জানি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আমাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানাননি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম আছে।

তবে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, আজ বরিশালের তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। গতকাল তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি, তার আগের দিন ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে এই উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, সকালে অল্প কিছুক্ষণের জন্য তাপমাত্রা কম ছিল। পরবর্তীতে তাপমাত্রা অনেক বেড়েছে। এলাকায় দীর্ঘক্ষণ তাপমাত্রা কম থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি বিবেচনা করা যেত।

প্রসঙ্গত, আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৬, সীতাকুণ্ডে ৯ দশমিক ৫, ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9