দিল্লির বায়ুদূষণ রোধে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

০৬ নভেম্বর ২০২৩, ১১:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বায়ু দূষণের কবলে অচল দিল্লি শহর

বায়ু দূষণের কবলে অচল দিল্লি শহর © সংগৃহীত

চলমান বায়ু দূষণ রোধে লাইসেন্স প্লেটের সংখ্যার উপর ভিত্তি করে রাস্তায় জোড় অথবা বিজোড়, দিনে যে কোনো এক প্রকার রেজিস্ট্রেশন নম্বরের গাড়ি রাস্তায় নামার অনুমতি দেবে দিল্লি। শহরটিতে ক্রমবর্ধমান বায়ুদূষণ মোকাবিলায় ১৩ নভেম্বর থেকে এক সপ্তাহের জন্য এই ব্যবস্থা চালু থাকবে। এছাড়াও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দিল্লির রাজ্য সরকার ১০ নভেম্বর পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণি ব্যতীত স্কুলগুলোতে সশরীরে ক্লাস স্থগিত করার নির্দেশ দিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। বৈঠকে গোপাল রাই, মন্ত্রী অতীশি এবং সৌরভ ভরদ্বাজ এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের জন্য জোড় অথবা বিজোড় যানবাহনের রেশনিং ব্যবস্থা পুনরায় চালু করা হবে।  

দিল্লিতে শহরের বায়ু দূষণ কমাতে এর আগেও এই ব্যবস্থা চালু ছিল। জোড়-বিজোড় ব্যবস্থায় জোড় সংখ্যায় শেষ হওয়া লাইসেন্স প্লেট নম্বরগুলোর (০, ২, ৪, ৬, ৮) গাড়িগুলোকে জোড় তারিখে চালানোর অনুমতি দেওয়া হবে, আর বিজোড় সংখ্যায় শেষ হয় (১, ৩, ৫, ৭, ৯) বিজোড় তারিখে চলতে পারবে।

দিল্লিতে ক্রমবর্ধমান বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে রাস্তা, সেতু এবং বিদ্যুৎ লাইনের মতো পাবলিক প্রকল্পগুলোসহ সমস্ত নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিষাক্ত ধোঁয়ার মোড়কে দিল্লিতে সোমবারও শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে। শিশু এবং বয়স্কদের মধ্যে ক্রমবর্ধমান শ্বাসকষ্ট এবং চোখের রোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।

দিল্লির বায়ুর গুণমান বিশ্বব্যাপী রাজধানী শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদনে দেখা গেছে, বায়ুদূষণ প্রায় ১২ বছর আয়ু কমিয়ে দেয়। দিল্লির বাতাসে আণুবীক্ষণিক কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদসীমা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের চেয়ে ৮০ থেকে ১০০ গুণ বেশি। 

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9