ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন কীভাবে, জানা যাবে কাল

২৮ অক্টোবর ২০২৩, ০৯:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

নতুন কারিকুলাম অনুযায়ী বদলে যাচ্ছ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি। প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্টের পরিবর্তে ষাণ্মাসিক মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের কথা বলা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আগামীকাল রোববার (২৯ অক্টোবর) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

ইতিমধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করেছে মাউশি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে মূল্যায়ন নির্দেশিকা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে মাউশি। এ দুই শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে আগাম নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে গত জানুয়ারিতে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে শুরু হবে। ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। ২০২৬ সালে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে এবং পরের বছর দ্বাদশ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে।

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)। চলতি বছরের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

জানা গেছে, আগামী ৫ নভেম্বর থেকে মূল্যায়ন শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ২৯ অক্টোবর পাঠানো নির্দেশনা জানাতে স্কুলে স্কুলে ২ নভেম্বর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। মূল্যায়ন শুরুর সাতদিন আগে নির্দেশনা পাবেন শিক্ষকেরা। সে অনুযায়ী মূল্যায়ন করতে হবে।

আরো পড়ুন: নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারকারীদের ফেসবুকে জবাব দিলেন শিক্ষামন্ত্রী

অভিভাবক ও শিক্ষার্থীরা মূল্যায়নের বিষয়ে জানতে পারবেন মূল্যায়ন শুরুর তিন দিন আগে। সামষ্টিক মূল্যায়ন নিয়ে ছয় দফা নির্দেশেনা দিয়েছে মাউশি। গত বুধবার এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে- ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য নির্দেশনা ২৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে; সব বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ডের ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা থাকবে।

এ ছাড়া পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফলাফল বিবেচনা করা হবে; রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিবরণ উল্লেখ থাকবে এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পর ২ নভেম্বরের মধ্যে অভিভাবক সমাবেশ করে মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি থানা অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence