আলাদা গণবিজ্ঞপ্তি চান ৫৯ শতাংশ শিক্ষক

২১ অক্টোবর ২০২৩, ০৮:০৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৫৯ শতাংশ শিক্ষক আলাদা গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন। আর ১৫ শতাংশ শিক্ষক ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ করা ৭ নং পয়েন্ট প্রত্যাহার চেয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক জরিপে বিষয়টি উঠে আসে। চার ঘণ্টাব্যাপী চলা এই জরিপে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজের সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষক অংশগ্রহণ করেছেন।

জরিপে মোট ভোট পড়েছে ৪ হাজার ৫৭৭টি। এর মধ্যে ইনডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে ভোট দিয়েছেন ২ হাজার ৬৭৮ জন। শতকরায় যা মোট ভোটের ৫৯ শতাংশ।

জরিপে পারস্পরিক বদলি চান না এমন ভোটের সংখ্যা ১ হাজার ৩৬টি। শতকরায় যা মোট ভোটের ২৪ শতাংশ। ইনডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ রহিত করা ৭ নং পয়েন্ট প্রত্যাহার চেয়েছেন ৬৪০ জন। শতকরায় যা ১৫ শতাংশ। এছাড়া সমান ১ শতাংশ করে শিক্ষক পারস্পরিক বদলি এবং শূন্য পদের বিপরীতে বদলির দাবি জানিয়েছেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9