সিলেটে চালু হবে দেশের প্রথম ‘অটিস্টিক মডেল স্কুল’

১৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
সারাদেশে ৭২টি অটিস্টিক স্কুল রয়েছে।

সারাদেশে ৭২টি অটিস্টিক স্কুল রয়েছে। © সংগৃহীত

অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। অটিস্টিক শিশুদের জীবনমান উন্নয়নের পাশাপাশি লেখাপড়ার জন্য দেশের প্রথম ‘অটিস্টিক মডেল স্কুল’ তৈরী হচ্ছে সিলেটে। নগরের শাহী ঈদগাহ এলাকায় ১২ শতক জায়গার ওপর নির্মিত হচ্ছে এই প্রতিষ্ঠানটি।   ইতেমাধ্যে চারতলা ভবনের একতলার কাজ শেষ হয়েছে। চলতি বছরে ডিসেম্বরে স্কুলটি চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, সারাদেশে ৭২টি অটিস্টিক স্কুল রয়েছে। এর মধ্যে সিলেটে নির্মিত অটিস্টিক মডেল স্কুলটি হবে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত। এটি দেশের প্রথম অটিস্টিক মডেল স্কুল। যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে অটিস্টিক মডেল স্কুলের নির্মাণকাজ শুরু হয় ২০২২। ১১ হাজার ২০০ স্কয়ার ফুটের স্কুলের চারতলা ভবনের নামকরণ করা হবে সিলেটের প্রয়াত চিত্রশিল্পী অরবিন্দ দাস গুপ্তের নামে। 

স্থানীয় সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতায় অটিস্টিক মডেল স্কুলটি পরিচালিত হবে। চারতলা এই ভবনের নিচতলায় থাকবে চারটি থেরাপি সেন্টার। চাহিদা অনুযায়ী শিশুদের থেরাপি দেওয়া হবে। এছাড়া ভবনে থাকবে ৭০০ স্কয়ার ফুটের আদর্শ অডিটোরিয়াম, আর্ট গ্যালারি, অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র এবং শ্রেণিকক্ষ। অটিস্টিক শিশুদের ব্যবহার উপযোগী করে ভবনটি তৈরি করা হচ্ছে।

জানতে চাইলে জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান বলেন, অটিস্টিক শিশুদের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা আছে। এজন্য অটিস্টিক মডেল স্কুল চালু করছি আমরা। এখানের শিক্ষার্থীদের প্রতি বছর জেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া অন্যান্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবে শিশুরা।

ট্যাগ: স্কুল
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9