৫০ হাজার শিক্ষার্থীর কলেজে ভর্তির আজই শেষ সুযোগ

০৯ অক্টোবর ২০২৩, ১১:৩০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
একাদশ শ্রেণিতে চতুর্থ ধাপে ভর্তির আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে

একাদশ শ্রেণিতে চতুর্থ ধাপে ভর্তির আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে চতুর্থ ধাপে ভর্তির আবেদন গ্রহণ আজ সোমবার (৯ অক্টোবর) শেষ হচ্ছে। চলবে রাত ১১টা পর্যন্ত। ভর্তির জন্য কলেজ না পাওয়া ৫০ হাজার শিক্ষার্থী এ আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনোভাবে একাদশে ভর্তি করা হবে না।  

জানা গেছে, কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগামী বুধবার রাত ৮টায় আবেদনের ফল প্রকাশ করা হবে।

বোর্ডগুলো জানিয়েছে, কলেজ ভর্তির আবেদনের ওয়েবসাইটে দেয়া পুর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। 

সূত্র জানায়, প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এখনও কলেজে ভর্তি হতে পারেনি। তারা আবেদন করতে পারবে। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

আরো পড়ুন: গুচ্ছের বিশেষ ভর্তি শেষ বিকেলে, শূন্য ৬৯০ আসনে ভর্তি কীভাবে

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে ১৩ লাখের মতো শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে ১২ লাখ ভর্তির সুযোগ পেয়েছে। ইতিমধ্যে ভর্তি শিক্ষার্থীদের রোববার ক্লাস শুরু হয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দুদিনের জন্য চতুর্থ ধাপে ভর্তির আবেদন চলছে। উচ্চ মাধ্যমিকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। তারা এটা কাভার করতে পারবে। এবার যারা ক্লাস শুরু করেছে, তাদের এইচএসসি পরীক্ষা হবে ২০২৫ সালের জুনে।

জানা গেছে, এ ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ১২ থেকে ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবেন ১৫ অক্টোবর।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9