চতুর্থ ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে দু’দিন

০৮ অক্টোবর ২০২৩, ১২:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে চতুর্থ ধাপে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া আবেদন চলবে সোমবার রাত ১১টা পর্যন্ত। ভর্তির জন্য কোনো কলেজে না পাওয়া শিক্ষার্থীদের এ আবেদন করতে হবে।

জানা গেছে, কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগামী বুধবার রাত ৮টায় আবেদনের ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, কলেজ ভর্তির আবেদনের ওয়েবসাইটে দেয়া পুর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করা যাবে। 

আরো পড়ুন: সরকারি মেডিকেল কলেজের আসন বাড়ছে

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ১২ থেকে ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ১৫ অক্টোবর কলেজে ভর্তির সুযোগ পাবেন। অনলাইন ছাড়া ম্যানুয়ালি একাদশে ভর্তি করা হবে না।  

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬