একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আজ

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর। রাত ৮টায় ওয়েবসাইটে ফল দেখা যাবে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেয়া হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন নিয়ে জরুরি নির্দেশনা

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করার কথা। আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনাও হয়নি। সময়সীমা বাড়ানোর সম্ভাবনা কম।

দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ পাননি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২৯১ জন। কলেজে ভর্তি হতে তাদের তৃতীয় শেষ আবেদন করতে বলা হয়।

ইরানের ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়…
  • ২৭ মার্চ ২০২৬
শার্শায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকা…
  • ২৭ মার্চ ২০২৬
আমলাতান্ত্রিক জটিলতায় অনিশ্চয়তায় ঢাবি ছাত্রীর বিদেশে উচ্চ…
  • ২৭ মার্চ ২০২৬
পদ্মার বাস ডুবিতে প্রাণ হারালেন রানা প্লাজার সেই নাসিমা 
  • ২৭ মার্চ ২০২৬
‘আওয়ামী আমলে শিক্ষকরাই ছাত্রদের খাতায় লিখে দিতেন, নকল সরবরা…
  • ২৭ মার্চ ২০২৬
৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence