ক্লাস চলাকালে সিলিং ফ্যান মাথায় পড়ে আহত দুই শিক্ষার্থী

৩০ আগস্ট ২০২৩, ০৮:৩৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © ফাইল ফটো

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে চকবাজার এলাকার সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে জ্যৌতির্ময় দে ও সাহেরা আলম সোহা নামের দুই শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। তারা ওই বিদ্যালয়ের কেজি ক্লাসের শিক্ষার্থী। টিনশেডের এই শ্রেণিকক্ষে ৩২ শিক্ষার্থী ছিল।

সিজুয়ে কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়া জানান, বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে হঠাৎ সিলিং ফ্যান খুলে দুই শিক্ষার্থীর ওপর পড়ে। তারা মাথায় আঘাত পায়। তাৎক্ষণিক তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে জৌতির্ময় দে-কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর সোহাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিক্যাল জৌতির্ময়ের সিটিস্ক্যান করা হয়েছে। মাথায় তেমন সমস্যা হয়নি। তবে চারটি সেলাই করতে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬