তৃতীয় শ্রেণির ৬১ ও পঞ্চমের ৭০ শতাংশ শিক্ষার্থীর গণিতে দক্ষতা নেই

২০ আগস্ট ২০২৩, ১০:৪০ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত ও বাংলায় দুর্বলতার ভয়াবহ চিত্র উঠে এসেছে সরকারি একটি জরিপে। তৃতীয় শ্রেণির ৫১ ও পঞ্চম শ্রেণির ৫০ শতাংশ শিক্ষার্থী বাংলায়ও দুর্বল। আর তৃতীয় শ্রেণির ৬১ ও পঞ্চমের ৭০ শতাংশ শিক্ষার্থীর গণিতে ভালো দক্ষতা নেই।

শনিবার (১৯ আগস্ট) কক্সবাজারের এক হোটেলে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় আরও জানানো হয়, এক হাজার ৪৮৩টি স্কুলের তৃতীয় শ্রেণির ২৫ হাজার ৪৮০ ও পঞ্চম শ্রেণির ২৮ হাজার ৭৫২ শিক্ষার্থীর ওপর এ জরিপ চালানো হয়েছে।

‘ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট ২০২২’ শীর্ষক জরিপে চালিয়েছে শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফ। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তাদের গণিতের দক্ষতা তৃতীয় শ্রেণির উপযোগী নয়।

তবে এনজিও পরিচালিত স্কুল ও মাদ্রাসার তুলনায় সরকারি ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ভালো করছে। জরিপে দেখা গেছে, তৃতীয় শ্রেণির ১২ ও পঞ্চম শ্রেণির ৮ শতাংশ শিক্ষার্থীর বাংলায় ভালো দক্ষতা রয়েছে। গণিতে এ হার যথাক্রমে ১১ ও ৯ শতাংশ।

এসব বিষয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা ভালো করছে। তবে সিলেটের শিক্ষার্থীরা ভালো করতে পারছে না। সমতল, উপকূল ও সীমান্ত অঞ্চলের শিক্ষার্থীরাও হাওর, প্রত্যন্ত ও দ্বীপাঞ্চলের চেয়ে ভালো করছে বলে জানানো হয়েছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9