গলায় ফাঁস লাগিয়ে লোহাগড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

২৩ জুন ২০২৩, ০৬:০৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
স্কুলছাত্রীর আত্মহত্যা

স্কুলছাত্রীর আত্মহত্যা © ফাইল ছবি

নড়াইলের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) রাতে লোহাগড়া উপজেলার ইতনা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। তবে পরিবার বলছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে সে। শুক্রবার (২৩ জুন) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত অন্তি খানম (১৫) গ্রামের শেখ রিয়াজুল ইসলামের মেয়ে ও ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। 

পারিবারিক সূত্রে জানা গেছে, অন্তি খানম গতকাল রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে তার স্বজনেরা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঠিক কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তবে পরিবারের দাবি, পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬