মতিঝিল আইডিয়ালের সভাপতি ও অধ্যক্ষকে তলব হাইকোর্টের

২৩ মে ২০২৩, ০৩:৪৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
মতিঝিল আইডিয়ালের সভাপতি ও অধ্যক্ষকে তলব হাইকোর্টের

মতিঝিল আইডিয়ালের সভাপতি ও অধ্যক্ষকে তলব হাইকোর্টের © ফাইল ছবি

আদালতের আদেশ না মানায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৩ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাদের আগামী ১ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে।

এ দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম সারোয়ার পায়েল।

পরে আইনজীবী মনিরুজ্জামান আসাদ জানান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পান মো. আনিসুর রহমান। তার থেকে বেশি ভোট পাওয়া দুজনকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়। এ দুজনের মধ্যে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম টিপু সন্ত্রাসীদের গুলিতে মারা যান। টিপু মারা যাওয়ার পর আনিসুর রহমান তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে তাকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। আবেদনে সাড়া না দেওয়ায় আনিসুর রহমান হাইকোর্টে রিট করেন। 

তিনি আরও বলেন, রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১১ ডিসেম্বর আনিসুর রহমানকে ৩০ দিনের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশের ৩০ দিন অনেক আগে পার হলেও আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়নি। আজ ওই রিট শুনানির একপর্যায়ে আদালতের আদেশ পালন না করায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করেন হাইকোর্ট।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence