জাকির হোসেনকে মনিপুর স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার নির্দেশ

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
মো. জাকির হোসেনকে মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে উচ্চ আদালতের  নির্দেশ

মো. জাকির হোসেনকে মনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে উচ্চ আদালতের নির্দেশ © সংগৃহীত

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক মো. জাকির হোসেনকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে চিঠি দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতিসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে এই চিঠি পাঠিয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন জানান, মাউশির চিঠি পাওয়ার পর তিনি দায়িত্ব বুঝে নিতে গভর্নিং বডির সভাপতির সাথে যোগাযোগ করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের এক তদন্তে বিদ্যালয়টির অধ্যক্ষ পদে মো. ফরহাদ হোসেনের নিয়োগ অবৈধ হিসাবে প্রমান পায় মাউশি। পরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তদন্তে এবং পরে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তেও উক্ত নিয়োগ বিধিসম্মত নয় বলে প্রমাণিত হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

সর্বশেষ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্টানটির শিক্ষক জাকির হোসনকে তিন কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষক পদে দায়িত্ব দেওয়ার নির্দেশ মাউশি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬