উপবৃত্তির টাকা গায়েব, প্রধানমন্ত্রীকে প্রথম শ্রেণির শিক্ষার্থীর চিঠি

২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ PM
চিঠি ও প্রধানমন্ত্রী

চিঠি ও প্রধানমন্ত্রী © টিডিসি ফটো

প্রথম শ্রেণির এক শিক্ষার্থী তার উপবৃত্তির টাকা না পাওয়ায় মন খারাপ করে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ সিদ্দিক। তিনি রাজশাহী দুর্গাপুর উপজেলার তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। জুনায়েদ দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা।

চিঠিতে জুনায়েদ লিখেছেন, ‘আমার উপবৃত্তির টাকা আমি এখনো পাইনি। বাবা বলেছিল উপবৃত্তির টাকা পেলে স্কুল ব্যাগ আর ছাতা কিনে দেবে। কিন্তু আর তা হলো না। স্যারদের মাধ্যমে জানতে পারলাম কেউ আমার টাকা তুলে নিয়েছে। প্রতিদিন আমাকে ছেঁড়া ব্যাগ আর ভাঙা ছাতা নিয়ে স্কুলে যেতে হয়। তাতে আমার কোনো দুঃখ নেই। এরপর যেন এমনটি না হয় এটাই দাবি।’

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

মাফির উদ্দিন বলেন, জুনায়েদ টাকা না পেয়ে এমনটি করেছে। তার বাবা একজন রিকশাচালক। তিনি ছেলেকে বলেছিল, এ টাকা পেলে একটি ব্যাগ ও ছাতা কিনে দেবে। কিন্তু সেটি হয়নি। কেউ তাদের টাকা তুলে নিয়ে গেছে। প্রতিটি শিক্ষার্থীকে নতুন পোশাকের জন্য ১ হাজার টাকা ও ৬ মাসের উপবৃত্তি ৯০০ দেওয়া হয়। কিন্তু তাদের টাকা কেউ তুলে নিয়ে গেছে।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, বিষয়টি আমার ও জেলা প্রশাসকের নজরে এসেছে। আজ জুনায়েদকে ডেকে  তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬