বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে: পাটমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৮ PM
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী © সংগৃহীত

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। ১ জানুয়ারি শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। খেলাধুলার সামগ্রী পাচ্ছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা-২০২২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি ।

আরও পড়ুন: রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

পাটমন্ত্রী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে বলেন। তিনি জানান, খেলাধুলায় স্বাস্থ্য ভালো থাকে। সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লাসহ আরও অনেকে।

 

ট্যাগ: শিক্ষা
জমি নিয়ে বিরোধ, এক ভাইয়ের বসতবাড়িতে অপর ভাইয়ে দফায় দফায় হা…
  • ৩১ জুলাই ২০২৬
শনিবার শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বুকের দুধ কেন গুর…
  • ৩১ জুলাই ২০২৬
প্রতিমন্ত্রীর সঙ্গে ‘ছবি’ ভাইরাল, মুখ খুললেন মারিয়া
  • ৩১ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ৩১ জুলাই ২০২৬
খাল খননের জন্য বরাদ্দকৃত কোটি টাকা ফেরত গেল সরকারের কোষাগারে
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার 
  • ৩১ জুলাই ২০২৬