এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল মাদ্রিদ

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ AM
 এমবাপ্পের পেনাল্টি মিস

এমবাপ্পের পেনাল্টি মিস © টিডিসি ছবি

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলোচনায় থাকা কিলিয়ান এমবাপ্পে এবার হতাশ করলেন। একের পর এক সুযোগ নষ্ট করার পর যোগ করা সময়ে পেনাল্টিও মিস করলেন ফরাসি তারকা। তার ব্যর্থতার দিনে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় স্মরণীয় জয় তুলে নিয়েছে রিয়াল বেতিস।

শুক্রবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের একমাত্র গোলটি করেন ট্রয় প্যারট। পুরো ম্যাচে রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় থাকা বেতিস শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে।

লা লিগার দ্বিতীয় রাউন্ডে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর গত রাউন্ডে মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। প্রথম তিন ম্যাচে ১০ গোল করা দলটি এবার গোলের দেখা পেল না।

দুই ম্যাচে চার গোল করা এমবাপ্পে এদিন একাই তিনটি বড় সুযোগ নষ্ট করেন। অবশ্য দুর্ভাগ্যও ছিল রিয়ালের সঙ্গী। এমবাপ্পের একটি শটসহ দলটির মোট তিনটি প্রচেষ্টা পোস্ট বা ক্রসবারে লেগে ফিরে আসে।

ম্যাচের ১১তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ডান দিক থেকে গোলমুখে ক্রস বাড়ান আর্দা গুলের। বলের লাইনে পা বাড়িয়ে দেন ডিন হাউসেন। তবে ঝাঁপিয়ে পড়ে তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেতিসের গোলরক্ষক।

তিন মিনিট পর আবারও সুযোগ তৈরি করে রিয়াল। এমবাপ্পের দারুণ পাস ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান গুলের। তবে ভিনিসিউস জুনিয়রের নেওয়া শট দূরুহ কোণ থেকে পোস্টে লাগে।

৪৩তম মিনিটে অল্প সময়ের ব্যবধানে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে পাওয়া থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। তাকে বাধা দিতে গোলরক্ষক এগিয়ে এলে ডান দিকে ফাঁকায় পাস দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বল পেয়ে এমবাপ্পের প্রথম শট বেতিসের এক খেলোয়াড়ের শরীরে লাগে। ফিরতি বল পেয়ে দ্বিতীয়বার শট নিলেও সেটি আরেক ডিফেন্ডারের গায়ে লাগে।

বিরতির আগে আরও দুটি ভালো সুযোগ পায় রিয়াল। প্রথমবার কর্নার থেকে জুড বেলিংহ্যামের হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের কর্নারে হাউসেনের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও বলের দখল রেখে আক্রমণের চেষ্টা চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। ৬৭তম মিনিটে আবারও হতাশ করেন এমবাপ্পে। হাউসেনের থ্রু পাস ডি-বক্সে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। পরে দুর্বল শট নিলেও তা গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত রিয়াল বেতিস একবারও প্রতিপক্ষের গোলরক্ষককে পরীক্ষা নিতে পারেনি। কিন্তু ৮১তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নিয়েই এগিয়ে যায় স্বাগতিকরা।

কর্নার থেকে মিডফিল্ডার নেলসন দেউসার হেড ঝাঁপিয়ে এক হাতে ঠেকান থিবো কোর্তোয়া। তবে বিপদমুক্ত করতে পারেননি রিয়ালের গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জোরালো শটে জালে পাঠান আইরিশ স্ট্রাইকার ট্রয় প্যারট।

চার মিনিট পর আবারও দুর্ভাগ্য রিয়ালের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এমবাপ্পের চিপ শট ক্রসবারে লাগে। এর দুই মিনিট পর বদলি হিসেবে নামা কার্লোস এস্পির অ্যাক্রোবেটিক ভলি জালে জড়ালেও ভিএআরের সহায়তায় অফসাইডের বাঁশি দেন রেফারি।

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে হঠাৎ করেই ম্যাচে ফেরার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু দুর্বল স্পট কিক নেন এমবাপ্পে। তার শট ঠেকিয়ে দেন বেতিসের গোলরক্ষক আলভারো।

এতেই শেষ হয়ে যায় শেষ মুহূর্তে রিয়ালের ঘুরে দাঁড়ানোর আশা। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল বেতিস। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬