চেলসিতে এসে শিরোপার স্বপ্ন মার্তিনেসের

৩০ আগস্ট ২০২৬, ০৭:৩৮ PM
এমিলিয়ানো মার্তিনেস

এমিলিয়ানো মার্তিনেস © সংগৃহীত

অ্যাস্টন ভিলার সঙ্গে ৬ বছরের সম্পর্কের ইতি টেনে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

মার্তিনেসকে দলে ভেড়াতে চেলসির ৭৫ লাখ পাউন্ড খরচ হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৫ কোটি ৬৫ লাখ টাকা।

অ্যাস্টন ভিলার হয়ে দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেস। গত মৌসুমে ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও নতুন মৌসুম শুরুর আগে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ট্রান্সফার উইন্ডোর শুরুতে জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে দলে নেওয়ার পর মার্তিনেসকে ছাড়ার পথ খুঁজতে থাকে ভিলা।

আগস্টের শুরুতে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই দলবদর সম্পন্ন হয়নি। এরপর চেলসিই হয়ে ওঠে আর্জেন্টাইন গোলরক্ষকের নতুন ঠিকানা।

চেলসিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্তিনেস। ক্লাবের সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই ফুটবল ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। আমার ও আমার পরিবারের জন্য চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ ছিল। আমি ভীষণ উচ্ছ্বসিত—শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

নতুন ক্লাবে নিজের লক্ষ্যও স্পষ্ট করেছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তার ভাষায়, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন মানুষ, যে যা-ই করি, সবকিছুতেই জিততে চাই। আর সেই মানসিকতাই আমি এই ফুটবল ক্লাবে নিয়ে আসতে চাই। কারণ এটি এমন একটি ক্লাব, যারা শিরোপা জেতে। তাই আমার মনে হয়, এটি দারুণ একটি মিল।’

চেলসির হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্তিনেস। তিনি বলেন, ‘আমি আবেগ দিয়ে পরিপূর্ণ এবং হৃদয় উজাড় করে খেলি। ক্লাব, আমার সতীর্থ ও সমর্থকদের গর্বিত করতে প্রতিটি ম্যাচ ও প্রতিটি অনুশীলনে আমি শতভাগ উজাড় করে দেব।’

চেলসির গোলরক্ষক বিভাগে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা ছিল। বিশেষ করে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে রবার্ট সানচেজের হতাশাজনক পারফরম্যান্সের পর বিষয়টি আরও আলোচনায় আসে। এর আগেও খারাপ ফর্মের কারণে বিভিন্ন সময়ে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে।

এমন পরিস্থিতিতে অভিজ্ঞ মার্তিনেসকে দলে ভিড়িয়ে গোলপোস্টে স্থিরতা ফেরানোর পাশাপাশি প্রতিযোগিতাও বাড়াতে চাইছে চেলসি। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের অভিজ্ঞতা নতুন মৌসুমে দলটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬