বিশ্বকাপ থেকে বাদ পড়ায় মার্তিনেজকে সরিয়ে নতুন কোচ নিচ্ছে পর্তুগাল

০৭ জুলাই ২০২৬, ১১:৩৭ AM
 মার্তিনেজ ও জেসুস

মার্তিনেজ ও জেসুস © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর বড় পরিবর্তনের পথে হাঁটছে পর্তুগাল। প্রধান কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। ইতোমধ্যে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ এই কোচ। তার স্থলাভিষিক্ত হিসেবে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুসকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফেডারেশন।

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের বিদায়ের ঘোষণা দেন মার্তিনেজ। ২০২৩ সালের জানুয়ারিতে কাতার বিশ্বকাপের পর ফার্নান্দো সান্তোসের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে তিন বছর পর শেষ হলো তার পর্তুগাল অধ্যায়।

বিদায় ঘোষণার সময় মার্তিনেজ বলেন, ‘এটি একটি অধ্যায়ের সমাপ্তি। এখন নতুন করে শুরু করার সময় এসেছে। সভাপতির নিজের পছন্দের কোচ বেছে নেওয়ার পূর্ণ অধিকার আছে। এই সময়জুড়ে আমাকে যে সমর্থন দেওয়া হয়েছে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

মার্তিনেজের বিদায়ের পর নতুন কোচ হিসেবে এগিয়ে আছেন ৭১ বছর বয়সী জর্জ জেসুস। পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা জানিয়েছে, পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার প্রথম পছন্দ তিনিই। ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং স্পেন ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজিত ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রকল্পের দায়িত্ব দেওয়া হবে জেসুসকে।

সবশেষ সৌদি আরবের ক্লাব আল নাসরের কোচ ছিলেন জর্জ জেসুস। গত মৌসুম শেষে ক্লাবটি ছাড়ার পর বর্তমানে তিনি কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন। ফলে জাতীয় দলের দায়িত্ব নিতে তার সামনে তেমন কোনো বাধা নেই।

খবরে বলা হয়েছে, পর্তুগাল দল দেশে ফেরার পর জেসুসের সঙ্গে এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই দুই পক্ষের মধ্যে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রবার্তো মার্তিনেজের অধ্যায়ের ইতি টেনে জর্জ জেসুসের হাত ধরেই শুরু হবে পর্তুগাল জাতীয় দলের নতুন যাত্রা। ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন লক্ষ্য ও পরিকল্পনা নিয়েই এগোতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন মেসি
  • ০৭ জুলাই ২০২৬
পরীক্ষার পড়ায় ব্যাঘাত, শব্দ কমাতে বলতেই জবি ছাত্রীর ওপর হাম…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিকে ৩২ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেলে শূন্য পদে নত…
  • ০৭ জুলাই ২০২৬
বাছাইপর্ব ছাড়াই ২০৩০ বিশ্বকাপে খেলবে যে ৬ দেশ
  • ০৭ জুলাই ২০২৬
চলতি বছরের মধ্যেই গ্রামপর্যায়ে পৌঁছাবে প্রাথমিক স্বাস্থ্যসে…
  • ০৭ জুলাই ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence