মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৬ জুলাই ২০২৬, ০৩:০০ AM
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ © সংগৃহীত

সমতায় ফেরার পর আর্জেন্টিনাকে আর বেশি সময় অপেক্ষা করতে হলো না। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে এগিয়ে যায় তারা।

এর আগে অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের একটি জোরালো প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। তবে সেই আক্রমণের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত সফল হয় আর্জেন্টিনা।

লিওনেল মেসির নিখুঁত ক্রসে বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক হেড করেন লাওতারো মার্তিনেজ। তার শক্তিশালী হেড ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।

ফলে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইংল্যান্ডকে পেছনে ফেলে ২-১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬