রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ

০৬ আগস্ট ২০২৬, ০৯:৩১ PM
ইয়ান দিয়োমান্দে

ইয়ান দিয়োমান্দে © সংগৃহীত

দীর্ঘ আলোচনার পর অবশেষে আরবি লাইপজিগ থেকে ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, সর্বোচ্চ ১৪০ মিলিয়ন ইউরো (প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড) মূল্যের এই চুক্তির মাধ্যমে ১৯ বছর বয়সী আইভরি কোস্টের ফুটবলারকে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।

দিয়োমান্দে রিয়ালের সঙ্গে ২০৩৩ সালের গ্রীষ্ম পর্যন্ত ৭ বছরের চুক্তিতে সই করেছেন। এর আগে তাকে দলে নিতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় আরবি লাইপজিগ। পরে দুই পক্ষের আলোচনায় বাড়তি অর্থ যোগ করে চুক্তি সম্পন্ন করে স্প্যানিশ ক্লাবটি।

চলতি গ্রীষ্মের দলবদলে বেশ সক্রিয় রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস ও মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে তারা। দিয়োমান্দের যোগ দেওয়ায় রিয়ালের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

দিয়োমান্দেকে দলে নেওয়ার দৌড়ে রিয়ালের পাশাপাশি আগ্রহ দেখিয়েছিল ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাব। বিশেষ করে প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি) অনেক দূর পর্যন্ত আলোচনা এগিয়েছিল। মৌসুমের শুরুতে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন আইভরিয়ান এই ফুটবলার। এমনকি ২০৩১ সাল পর্যন্ত চুক্তির বিষয়ে নীতিগত সমঝোতার খবরও প্রকাশিত হয়েছিল।

তবে শেষ পর্যন্ত আলোচনা থেকে সরে দাঁড়ায় পিএসজি। জার্মানিতে স্কাই স্পোর্টসকে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, খেলোয়াড়টির জন্য দাবি করা ট্রান্সফার ফি ও বেতনের অঙ্ক তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। তাই আর আলোচনায় এগোয়নি তারা।

দিয়োমান্দেকে দলে নেওয়ার চেষ্টা করেছিল লিভারপুলও। তবে ৮৫ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে রাজি ছিল না ইংলিশ ক্লাবটি। এ ছাড়া আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিও তার পরিস্থিতির ওপর নজর রাখছিল।

শেষ পর্যন্ত সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে রেকর্ড অঙ্কের চুক্তিতে ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়াতে সক্ষম হলো রিয়াল মাদ্রিদ।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬