আলভারেজকে দলে নিতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রিয়াল মাদ্রিদের

১০ জুন ২০২৬, ০৮:১২ AM
হুলিয়ান আলভারেজ

হুলিয়ান আলভারেজ © সংগৃহীত

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে টানতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১৫০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবটি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে রিলিজ ক্লজ পূরণ না হলে কোনো আলোচনাই নয় বলে জানিয়ে দিয়েছে অ্যাটলেটিকো।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নিজেদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বোর্ড সভার পর আলভারেজের নিবন্ধন স্বত্ব কেনার জন্য অ্যাটলেটিকোকে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়। তবে প্রস্তাব পর্যালোচনার পর অ্যাটলেটিকো জানায়, খেলোয়াড়ের রিলিজ ক্লজের শর্ত পূরণ ছাড়া তারা কোনো প্রস্তাব গ্রহণ করবে না।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে, আজকের পরিচালনা পর্ষদের বৈঠকের পর তারা খেলোয়াড় হুলিয়ান আলভারেজের নিবন্ধন স্বত্বের জন্য আতলেতিকো দে মাদ্রিদকে ১৫০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি পর্যালোচনা ও মূল্যায়ন করার পর আতলেতিকো মাদ্রিদ উভয় ক্লাবের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের ভিত্তিতে দেওয়া এই প্রস্তাবের জন্য রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানিয়েছে এবং খেলোয়াড়টির রিলিজ ক্লজের কথা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে।’

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আলভারেজের চুক্তিতে রিলিজ ক্লজ নির্ধারিত রয়েছে ৫০০ মিলিয়ন ইউরোরও বেশি। ফলে রিয়াল মাদ্রিদের প্রস্তাব ছিল সেই অঙ্কের তুলনায় অনেক কম। ক্লাবটির অবস্থান শুরু থেকেই পরিষ্কার ছিল—নির্ধারিত ক্লজ ছাড়া কোনোভাবেই আলভারেজকে ছাড়া হবে না।

এর আগেও আলভারেজকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ দেখা গেছে। বার্সেলোনা প্রায় ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি একটি প্রস্তাব দেওয়ার চেষ্টা করলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা শেষ পর্যন্ত পিছু হটে।

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস নির্বাচনী প্রচারণায়ই বড় নামের একজন ফরোয়ার্ড দলে আনার ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পরই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আলভারেজের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায় ক্লাবটি।

অ্যাটলেটিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলভারেজকে তারা নির্ধারিত রিলিজ ক্লজের বাইরে কোনো অবস্থাতেই ছাড়বে না। ফলে এই ট্রান্সফার ইস্যু এখনই থেমে যাচ্ছে না, বরং ইউরোপিয়ান ট্রান্সফার বাজারে নতুন উত্তাপ তৈরি করেছে।

বর্তমানে আলভারেজ আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত আছেন। ক্লাবের হয়ে গত মৌসুমে ৪৯ ম্যাচে ২০ গোল করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যম…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9