বিনামূল্যে তিন হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন পাবনার হাসমত

১৯ জুলাই ২০২৬, ০৬:১২ PM
আর্জেন্টিনার খুদে ভক্তদের শরীরে দলের পতাকা আঁকছেন হাসমত আলী

আর্জেন্টিনার খুদে ভক্তদের শরীরে দলের পতাকা আঁকছেন হাসমত আলী © টিডিসি ফটো

হাসমত আলী ওরফে টোকোন পেশায় একজন চিত্রশিল্পী। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড আঁকাই তাঁর কাজ। আর্জেন্টিনা ফুটবল দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বিশ্বকাপ শুরুর পর বিনামূল্যে প্রায় তিন হাজার সমর্থকের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন তিনি।

হাসমতের বাড়ি পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লায়। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে থেকেই বেড়া পৌর এলাকায় ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের ভক্তদের উন্মাদনা শুরু হয়। প্রিয় দলের পতাকা, ব্যানার টাঙানোর প্রতিযোগিতায় নামেন ভক্তরা।

নিজ দলের খেলার আগেরদিন অনেকে হাত-মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা এঁকে খেলা দেখতে ভালোবাসে। খেলার আগের দিন থেকে পৌর এলাকাসহ উপজেলার হাটুরিয়া-নাকালিয়া সাঁথিয়া উপজেলার করমজা টলট গ্রামসহ বিভিন্ন গ্রামের শিশু-কিশোরদের মধ্যে প্রিয় দলের পতাকা আঁকানোর প্রবণতা তৈরি হয়েছে। এমন আগ্রহের পেছনে মূল ব্যক্তি হাসমত।

শনিবার সকাল দশটার দিকে সরেজমিনে হাসমত আলীর বাড়ির পাশে দেখা গেছে, হাসমত আলীকে ঘিরে শিশু-কিশোরদের ভিড়। হাসমত আলী এক মনে শিশু-কিশোরদের মুখে বা শরীরে রংতুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকে চলেছেন। সঙ্গে অবশ্য অনেকে বাংলাদেশের পতাকাও আঁকছেন। গোসল, খাওয়া দাওয়ার সময়ই নেই তার।

পতাকা আঁকতে আসা বনগ্রাম মহল্লার সোহান, সজিব, ফয়সালসহ ১০-১২ জন শিশু-কিশোর জানায়, তারা আর্জেন্টিনা আর মেসিকে ভালোবাসে। ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এজন্য আজ আর্জেন্টিনার পতাকা এঁকে ঘুরে বেড়াবে তারা। তাই পতাকা আঁকার জন্য এসেছে। খেলা উপলক্ষ্যে অনেকে হাসমত আলীর মাধ্যমে পতাকা এঁকেছে।

হাসমত আলী জানান, যেদিন আর্জেন্টিনা দলের খেলা থাকে, সেদিন দুপুর থেকেই তাঁর বাড়িতে ভক্তদের আনাগোনা শুরু হয়। উদ্দেশ্য- মুখে, হাতে বা শরীরে আর্জেন্টিনার পতাকা আঁকানো। আর্জেন্টিনার জার্সির সঙ্গে শরীরে পতাকা এঁকে বড় পর্দায় সবার সঙ্গে খেলা দেখা বা ঘুরে বেড়ানোর মজাই আলাদা। দল জিতলে পরদিন সকালেও অনেকে পতাকা আঁকানোর জন্য তাঁর বাড়িতে হাজির হন। শুধু আর্জেন্টিনারই না, অন্য দলের ভক্তদের অনুরোধে পতাকা আঁকতে হয়।

হাসমত আলী বলেন, আর্জেন্টিনাকে আমিও ভালোবাসি। তাই প্রিয় দলের পতাকা কেউ আঁকিয়ে নিতে চাইলে না করতে পারি না। রবিবার রাতে আর্জেন্টিনার ফাইনাল খেলা। সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রায় পাঁচ ছয়শ জনের শরীরে পতাকা আঁকতে পারব। এর আগের খেলা উপলক্ষ্যে তিন হাজার জনের শরীরে পতাকা এঁকেছি। আশাকরি শেষ পর্যন্ত চার হাজারের বেশি পতাকা হয়ত আমাকে আঁকতে হবে।

আর্জেন্টিনার সমর্থক ও বেড়া বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, শুনেছি, হাসমত আলী এ পর্যন্ত তিন হাজার জনের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন। তাঁর আঁকা পতাকার কারণে গোটা এলাকায় উৎসবের পরিস্থিতি তৈরি হয়েছে। এভাবে পতাকা আঁকায় আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে।

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬