ফাইনালের ১ দিন আগে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় দুই সমর্থক

১৮ জুলাই ২০২৬, ০৫:০০ PM
১০ লিটার দুধ দিয়ে দুই সমর্থকের গোসল

১০ লিটার দুধ দিয়ে দুই সমর্থকের গোসল © টিডিসি

বিশ্বকাপ ফাইনালের বাকি এক দিন। এর মধ্যেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন দুই ফুটবলপ্রেমী সমর্থক। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে তারা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে নিজেদের নতুন সমর্থনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেন। এ সময় টুকু বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

জানা যায়, ওই দুই যুবক হলেন রাতইল ইউনিয়নের বাসিন্দা হাসিব মুন্সি ও ওহিদুল শেখ। তারা দীর্ঘদিন ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তারা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে হাসিব মুন্সি ও ওহিদুল শেখ বলেন, মেসির অসাধারণ নৈপুণ্য ও নেতৃত্ব আমাদের মুগ্ধ করেছে। তাই আমরা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতেই ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছি।

ঘটনাটি দেখতে স্থানীয় শতাধিক মানুষ সেখানে ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

আজ বউকে প্রশংসা করার দিন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
কুবি ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যুতে কুবিতে শোক, আজ বন্ধ ক্লাস-পরীক্ষা
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে হত্যার আসামি খুবির ৪ ছাত্র, কী বলছে বিশ্ববিদ্য…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৪১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পান ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬