আর্জেন্টিনাকে তাড়া করছে যে ‘অভিশাপ’

১৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ PM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালের রুদ্ধশ্বাস জয়ের পর শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত করেনি লিওনেল স্কালোনির দল, ফিরে পেয়েছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও। তবে শীর্ষে ফেরার আনন্দের মাঝেই আর্জেন্টিনাকে ভাবাচ্ছে একটি পুরোনো পরিসংখ্যান, যা বিশ্বকাপের ইতিহাসে এক ধরনের ‘অভিশাপ’ হয়ে আছে।

বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। কিন্তু ২ জুলাই প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তাদের পেছনে ফেলে শীর্ষে উঠে আসে ফ্রান্স। তখন দিদিয়ের দেশমের দলের পয়েন্ট ছিল ১৯১৬.২৪। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য ফ্রান্স ছিল তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ছিল ১৮৬৯.৪৩।

টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল ফ্রান্স। কিন্তু শেষ চারে স্পেনের কাছে ২-০ গোলে হারের পর সেই অবস্থান হারায় তারা। সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা।

সেমিফাইনালের জয়ে আর্জেন্টিনার ঝুলিতে যোগ হয়েছে ২৬.৯০ পয়েন্ট। ফলে বর্তমানে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭। অন্যদিকে, ফ্রান্সকে হারিয়ে স্পেন পেয়েছে ৩০.৮২ পয়েন্ট। তাদের মোট পয়েন্ট এখন ১৯৬৫.৬১, যা তাদের র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে তুলে এনেছে।

বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল স্পেন। ফ্রান্স শীর্ষে ওঠার পর আর্জেন্টিনা নেমে গিয়েছিল দ্বিতীয় এবং স্পেন চলে গিয়েছিল তৃতীয় স্থানে। তবে সেমিফাইনালের পর আবারও বদলে গেছে চিত্র। এখন শীর্ষে আর্জেন্টিনা, আর দ্বিতীয় স্থানে স্পেন।

তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পরই আর্জেন্টিনার সামনে এসেছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কোনো দলই বিশ্বকাপের সময় বা শেষ পর্যায়ে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।

১৯৯৪ বিশ্বকাপে শীর্ষ র‍্যাঙ্কধারী জার্মানি বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। ১৯৯৮ সালে এক নম্বরে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়। ২০০২ বিশ্বকাপে শীর্ষে থাকা ফ্রান্স বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই।

২০০৬ বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা ব্রাজিলের পথচলা থেমে যায় কোয়ার্টার ফাইনালে। একই ঘটনা ঘটে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও। ওই দুই আসরে শীর্ষ র‍্যাঙ্কধারী ব্রাজিল ও স্পেন কেউই শিরোপা জিততে পারেনি।

২০১৮ বিশ্বকাপে এক নম্বরে থাকা জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। আর ২০২২ কাতার বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ছিটকে যায়। সেই আসরেই শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এবারও ফাইনালের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাই প্রশ্ন উঠছে—১৯৯২ সালের পর থেকে চলে আসা এই ‘অভিশাপ’ কি এবারও বহাল থাকবে, নাকি ইতিহাস বদলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নতুন নজির গড়বে লিওনেল মেসির দল?

ফাইনালের ১ দিন আগে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় দুই সমর্থক
  • ১৮ জুলাই ২০২৬
ইবির তালাবায়ে আরাবিয়ার নতুন সভাপতি শামীম, সম্পাদক আরিফ
  • ১৮ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তন, যুক্ত হলো ৭ শর্ত
  • ১৮ জুলাই ২০২৬
দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে নিউইয়র্ক, শুল্ক আদায়ের হুমকি দিলে…
  • ১৮ জুলাই ২০২৬
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের চলাফেরায় কড়াকড়ি
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ৩২ শিক্ষক …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence